Top News

‘দাবি না মানলে অচল রাজ্য!’ Mamata Banerjee-কে চ্যালেঞ্জ, DA নিয়ে রাস্তায় সরকারি কর্মীরা


পরিবর্তন সরকারের। গত রাজ্য বাজেট রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ৪% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল মমতা সরকার। তবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। সম্প্রতি মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এবার ভোটের ফলাফল সামনে আসার পর সমাজমাধ্যমে ফের সরব মলয়বাবু।

ক্ষোভ উগরে দিলেন মলয় মুখোপাধ্যায় | Dearness Allowance

এর আগে সমাজমাধ্যমে মলয়বাবু পোস্ট করে লিখেছিলেন, ‘মাননীয়া, সামনের তিন দিনের মধ্যে আপনার যে কাজগুলি করা উচিৎ তার প্রথম টি, ৪% ডিএ’র Notification এবং তা এপ্রিল থেকে কার্যকর করার নির্দেশ জারি করা। ২} Grant-in-Aid কর্মীদের বকেয়া ডিএ’র নির্দেশ জারি করা সহ ৩} কেএমসি এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ’র ক্যালকুলেশন অর্থদপ্তর যাতে অবিলম্বে কার্যকর করে তা ব্যাঙ্ক গুলিতে পঠিয়ে দেয় তার ব্যাবস্থা করা।’

উল্লেখ্য, ফেব্রুয়ারী মাসে বাজেটে ৪ শতাংশ দেওয়ার কথা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল এপ্রিল থেকে ৪% ডিএ দেওয়া হবে, কিন্তু সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়নি। এপ্রিল মাসেও ৪% ডিএ বাদেই মাইনে পেয়েছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি Grant-in-Aid কর্মীদের বকেয়া ডিএ-ও মেলেনি।

এরই মধ্যে ভোটের ফলাফল পরিষ্কার হতে ফের কড়া বার্তা মলয় মুখোপাধ্যায়ের। সোমবার তিনি ফেসবুকে লেখেন, ‘মাননীয়া, ২৯. ০৪. ২৬ ভোট শেষ হতেই, আপনার দল যে হারতে চলেছে তা একজন দুগ্ধপোষ্য শিশুও বুঝে গেলেও সেদিন কিন্তু (৩০/০৪) আপনি বোঝেন নি।’

বিদায়ী মুখ্যমন্ত্রীকে তোপ দেগে মলয়ের প্রশ্ন, ‘সে’সময় আমাদের এই দাবিগুলো মেনে নিলে, আপনার কি কোনও ক্ষতি তো? না হতো না, কারন সরকার চলমান, ওই অর্ডার পরবর্তী নির্বাচিত সরকার কে মানতেই হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন